সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ছয় কোটি একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা সরকারী অর্থ আত্মসাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ছয় কোটি একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা সরকারী অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোঃ সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব), লালমনিরহাট গণপূর্ত বিভাগ (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা) ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে’র মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজের সিভিল কাজ DPP বা RDPP বা HOPE এর অনুমোদন ব্যতিরেকেই বিধি-বর্হিঃভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক ১(এক) টি প্যাকেজকে ৮ (আট) টি প্যাকেজে বিভাজন করে ইজিপি-এর মাধ্যমে টেন্ডার আহবান করে ছয় কোটি একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা খরচ করেছে।

বিভাজিত ০৮ (আট) টি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। এসকল কাজে (W-1) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান NDEL (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য ৮(আট)টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১.৯৭ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে ও কাজ ব্যতিরেকে বিল পরিশোধ করা হয়েছে। যা সরকারী অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি।
মোঃ সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯(১) অনুযায়ী ০৩/০২/২০২৬ তারিখ হতে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102