সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাওয়ার আশাবাদ পরিবেশ উপদেষ্টার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইন প্রয়োগের মাধ্যমে একদিন আমরা হর্নমুক্ত বাংলাদেশ পাবো বলে আশা করছি। আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করেছি। এর সঠিক প্রয়োগ করতে হবে।

আজ ঢাকায় হাইকোর্ট মাজার চত্তরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ এবং ডিএসসিসির- সমন্বিত অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত সমাবেশে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিধিমালায় সকল উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। তবে প্রথমত, হর্নের দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে এটা শুরু হচ্ছে। বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সরাসরি জরিমানা করতে পারবেন। বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশে আগে এটা হয়নি। উপদেষ্টা আশা প্রকাশ করেন, আস্তে আস্তে মানুষের অভ্যাসের পরিবর্তন আসবে। এসময় তিনি পুলিশ কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে আগামী ছয় মাসের জন্য নীরব এলাকা ঘোষিত এলাকাগুলোতে কীভাবে কাজ করা হবে তার একটি বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন। আন্তরিক সহযোগিতার জন্য তিনি পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ ও ডিএসসিসি-র কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সারোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ অন্যান্যরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102