সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ চিকিৎসকের যোগদান সম্পন্ন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক যোগদান করেছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ দেন। যোগদান উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরীতে যোগদান সম্পন্ন হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার ভিত্তিতে পদায়ন করা হবে।

তিনি আরও বলেন, পদায়নের ক্ষেত্রে মানবিকতার বিষয়টাও খেয়াল রাখছি। দম্পতি যারা বা যাদের স্বামী/স্ত্রী চাকরী করেন তারা একই জায়গায় পদায়নে অগ্রাধিকার পাবেন, দুরারোধ্য কোনো ব্যাধি থাকলে তার পছন্দ আমরা বিশেষ বিবেচনা করবো। আজকের এই পদায়ন মেধাভিত্তিক হবে, এই মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।

নতুন চিকিৎসকদের নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করবো তরুন এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হওয়ার পর, যেহেতু তাদের নির্বাচন প্রক্রিয়া ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়েছিল, এরা যখন ন্যায্যতার ভিত্তিতে পদায়িত হবে, তাদের সংযুক্তির ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক বিষয় দেখা যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102