শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

ইরাকের সম্ভাব্য প্রধানমন্ত্রী নুরি, নাখোশ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে ইরাকের সাম্প্রদায়িক উত্তেজনা ও সামরিক অব্যবস্থাপনার জন্য দায়ী হিসেবে দেখা হয়। সম্প্রতি দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ শিয়া রাজনৈতিক জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্কের ঘোষণা- নুরি আল মালিকিকে আবারও প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী ইরানপন্থী হিসেবে পরিচিত।

ইরাকের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল মালিকিকে মনোনীত করায় বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। দেশটি উদ্বেগের সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষমতায় এলে ইরাকের ওপর আসবে মার্কিন নিষেধাজ্ঞা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকিস্বরুপ লিখেছেন, নুরিকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে দেশটিতে মার্কিন সহায়তাবন্ধ হবে।

ট্রাম্প বলেছেন, ইরাকে নুরি আল-মালিকিকে আবারও প্রধানমন্ত্রী বানানো খুব খারাপ একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। নুরি শেষবার ক্ষমতায় থাকার সময় দেশটি দারিদ্র্য আর চরম বিশৃঙ্খলায় ডুবে যায়। এটি আবার হতে দেওয়া উচিৎ না। তিনি আবার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ইরাককে আর কোনো ধরনের সহায়তা দেবে না।

তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন নুরি। তিনি বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সার্বভৌমত্বের লঙ্ঘন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102