সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি গুরুতর –সংস্কৃতি উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, দেশটিতে বাংলাদেশি খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের জন্য নিরাপত্তা ঝুঁকি বাস্তব ও গুরুতর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে ফারুকি বলেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেও নমনীয় অবস্থান নিয়েছে। ভারত যখন পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়, কিংবা পাকিস্তান যখন ভারতে খেলতে চায় না উভয় ক্ষেত্রেই আইসিসি সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। অথচ বাংলাদেশ প্রকৃত নিরাপত্তাজনিত উদ্বেগ জানালেও আইসিসি বিপরীত সিদ্ধান্ত নিচ্ছে, যা হতাশাজনক।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে একাধিক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ পশ্চিমবঙ্গে জন্ম নেয়া মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি মনে করে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ‘দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া’ প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া বৃহস্পতিবার শিবসেনা নেতা আদিত্য ঠাকরে মুম্বাইয়ে ভারত–বাংলাদেশ ম্যাচ আয়োজন নিয়ে হুঁশিয়ারি দেন, যে শহরেই আইসিসি বাংলাদেশের একটি ম্যাচ আয়োজন করতে চায়।

ফারুকি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণার ফল হিসেবে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার সঙ্গে এসব ঘটনাকে মিলিয়ে দেখলে স্পষ্ট হয়, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি বাস্তব ও গুরুতর।

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ
তিনি দাবি করেন, আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে বাংলাদেশের জার্সি পরিহিত খেলোয়াড়, বিশেষ করে দলে মুস্তাফিজ থাকলে, ভারতে বাংলাদেশি খেলোয়াড় ও সমর্থকদের জন্য মাঝারি থেকে উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে।

সংস্কৃতি উপদেষ্টার মতে, আইসিসি যদি সত্যিই সব সদস্য দেশের প্রতি সমান আচরণ করতে চায়, তাহলে বাংলাদেশের এই যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তিনি যেকোনো মূল্যে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আহ্বান জানান এবং বলেন, আইসিসির নিরপেক্ষতা প্রমাণ করার দায়িত্ব এখন তাদেরই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102