সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আজ থেকে দেশের ৪১৯ টি উপজেলায়  অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২২ বৃহস্পতিবার, ২০২৬

চালের বাজার  মূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ
(২২.০১.২৬ তারিখ হতে)  থেকে ৪১৯ টি উপজেলায় দৈনিক ১ মে.টন করে  প্রতি চাল কেজি ৩০ টাকা দরে  অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য ইতোপূর্বের  ওএমএস (সাধারণ) কর্মসূচি যথানিয়মে চলমান রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে। ওএমএস  (সাধারণ) কর্মসুচির মাধ্যমে বর্তমানে সারাদেশের  ১২ টি সিটি কর্পোরেশন,  ৫২ টি জেলা সদর পৌরসভা,  ১৫ টি শ্রমঘন উপজেলা এবং ০৫ টি শ্রমঘন পৌরসভাসহ  মোট ১০৮১ টি কেন্দ্রে দৈনিক ১৪১৭.৫ মে.টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১১৭৫ মে. টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মুল্যে বিক্রি করা হয়।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা  সত্ত্বেও
কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে,যা কোনভাবেই কাম্য নয়। এ সকল এলাকায় নিয়মিত বাজার  মনিটরিং করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মাঝারি ও মোটা চালের বাজার দর স্থিতিশীল রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102