সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিডা’র রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি অনলাইনে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এখন থেকে অনলাইনের মাধ্যমে রেমিট্যান্স রেপ্যাট্রিয়েশন বা বিদেশে অর্থ প্রেরণের অনুমোদন দিচ্ছে। এই সেবার আওতায় রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, কারিগরি সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজ ফি’র মতো পেমেন্ট অনুমোদন করা হয়।

আগে এই সেবাটি কেবল অফলাইনে পাওয়া যেত, কিন্তু এখন প্রযুক্তিগত উন্নয়নের ফলে এটি পুরোপুরি অনলাইনে করা যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন ডিজিটালি আবেদন করতে পারবেন, আবেদন ট্র্যাক করতে পারবেন, ফি দিতে পারবেন এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বাবদ ৭ কর্মদিবসের মধ্যে সময়াবদ্ধ সেবা পেতে পারবেন।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “রেমিট্যান্স অনুমোদনের পুরো প্রক্রিয়াকে ডিজিটাল, দ্রুত ও পরিবেশবান্ধব করার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও জবাবদিহিমূলক একটি সিস্টেম তৈরি করতে পেরেছি।”

তিনি আরও জানান, সরকারের BanglaBiz নামের একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা বিডা এবং অন্যান্য বিনিয়োগ সংস্থার ওএসএস পোর্টালগুলোর সেবা একত্রিত করছে। জাইকা’র সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মে এই মাসের শেষ নাগাদ ২৫টির বেশি সেবা সরাসরি যুক্ত হলে, বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো আরও সহজ ও দ্রুত হবে।

বিডা’র ওএসএস-এ এখন মোট ১৪২টি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। নতুন এই সংযোজন ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগ সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি বড় অগ্রগতি।

এই প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তরে কারিগরি সহায়তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর Transformative Economic Policy Programme (TEPP-II) প্রকল্পের আওতাধীন রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ইউনিট (RAU)। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর অর্থায়নে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102