সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জুলাই যোদ্ধাদের সাহস ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি –তথ্য সচিব মাহবুবা ফারজানা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই যোদ্ধাদের সাহস ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। একান্ত দায়িত্ববোধের জায়গা থেকে আজ আমি আপনাদের কাছে এসেছি।

আজ কল্যাণপুরস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত মোট ১০টি প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় পর্যায়ের ৫টি কোর্স উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। এসব কোর্সের মধ্যে রয়েছে, বেসিক ফিল্ম কোর্স, চিত্রনাট্য লিখন কোর্স, চলচ্চিত্র সম্পাদনা কোর্স, সেট ডিজাইন কোর্স এবং প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স।
সচিব মাহবুবা ফারজানা বলেন, যারা চলচ্চিত্র নির্মাণের মতো মননশীল কাজের সাথে নিজেদের যুক্ত করতে চান তাদের জন্য এটা একটা ভাল সুযোগ। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের বিষয়ে তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের আন্তরিকভাবে সহায়তা করার চেষ্টা করেছেন। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর এএফডব্লিউসি, পিএসসি, বিসিটিআইয়ের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর, উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ বিসিটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দশদিন মেয়াদে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সগুলোর মাধ্যমে ১২৫ জন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর আগে প্রথম পর্যায়ে ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পাঁচটি কোর্সের মাধ্যমে প্রায় একশজন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102