সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা আমাদের লক্ষ, জামায়া প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
‌ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মো.নাজিম উদ্দিন মোল্লা বলেন, ২৪ এর অভ্যুত্থান ইসলামী ছাত্র সংগঠন ও ছাত্র শিবিরের যথেষ্ট ভুমিকা ছিল এবং আমাদের চাওয়া ছিল আন্দোলন যাতে সফল হয়, ছাত্র জনতার আন্দলোন সফল হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘকালের দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতার সংস্কৃতি, পেশিশক্তির দৌরাত্ম্য, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, মাফিয়া ও সিন্ডিকেট, মাদকের সয়লাব, অবৈধ অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শহীদ শরীফ উসমান হাদীর খুন তার সর্বশেষ উদাহরণ।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন।

তিনি আরও বলেন, আমরা একটি মানবিক ও কল্যাণকর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম। আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল-সকলে মিলে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করবো। কিন্তু একটি রাজনৈতিক দলের দায়িত্বহীন ও লোভাতুর মানসিকতার কারণে আজ দেশের সকল সূচকগুলো নিম্নমুখী। তারা ক্ষমতার লোভে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরদের গলায় ফুলের মালা পড়াচ্ছে। বিপদগামী যুবকদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিচ্ছে। কিশোর গ্যাং তৈরী করে সাধারণ মানুষদের বাকস্বাধীনতা হরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে না যায় সেজন্য কেন্দ্রদখল, শারীরিকভাবে আঘাত করার আগাম বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অতীতের মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। একজন প্রার্থী হিসাবে আমি বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ করছি।

বাংলাদেশ জামায়াত ইসলামী তিতাস উপজেলার শাখার আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে এবং তিতাস উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো.সালাহউদ্দিন সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা- ২ আসনে নির্বাচন পরিচালক অধ্যাপক আনোয়ার হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিতাস উপজেলা শাখা প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার, তিতাস উপজেলা শাখা কেলাফত মজলিশ সাধারণ সম্পাদক মাওলানা মো.নুর নবী প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102