শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকের দারের সঙ্গে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বুঝাচ্ছি— স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে। আরও কিছু কিছু কাজ করা যেতে পারে, সেগুলোর অগ্রগতি হলে আপনারা জানতে পারবেন।

গত সপ্তাহে দুইবার টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। স্বল্প সময়ের ম‌ধ্যে দুই দফা টেলিফোনে কথা বলার পর চলতি সপ্তাহের রোববার সৌ‌দি আরবের জেদ্দায় ইসহাক দার ও তৌহিদ হোসেন সাক্ষাৎ করেছেন
আরও পড়ুন

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস। এদিকে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে কি না— এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই এমন কিছু করব না, যাতে করে কোনো একটি পক্ষের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। আমরা এটা ব্যালেন্স বজায় রেখেই করব।

তৌহিদ হোসেন বলেন, আমাদের সামরিক বাহিনীসমূহের সক্ষমতা বাড়াতে হবে। এয়ারফোর্সের কথা ধরুন-আমাদের এয়ারক্রাফটগুলো অনেক পুরোনো, অনেকগুলো সার্ভিসেভল অবস্থায়ও নাই। কাজেই আমাদের মিনিমাম কিছু ক্রয় করতে হবে। কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা আনা হবে এগুলো নিয়ে আসলে অনেক আলাপ-আলোচনা হয়।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা বন্ধ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে, তবে বাংলাদেশের ভিসা একেবারে বন্ধ করা হয়নি। নির্বাচনের সময় কেউ যেন খারাপ উদ্দেশে দেশে প্রবেশ বা বিচরণ করতে না পারে, তাই এই সিদ্ধান্ত।

এছাড়া, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর দেশটির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ নিয়ে তৌহিদ হোসেন বলেন, এখানে পররাষ্ট্র মন্ত্রণারয়ের কাজ হচ্ছে- মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা কি করছেন…এই ব্যাপারে একদিনের মধ্যে আমার কাছে তথ্য নেই। নিরাপত্তা উপদেষ্টা এ ব্যাপারে বলতে পারবেন।

আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে এরপর তিনি বলেন, অনেক সময় লাগবে। আমাদের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়ে এগোতে হবে, যাতে করে আমরা সমস্যার সমাধান করতে পারি। সেটার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102