সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

ফজলুল করিম সেলিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ফজলুল করিম সেলিম, বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিল ও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আরবান এন্ড সিভিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে এই মানবিক ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, মানবিক কাজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানোই প্রকৃত সম্মান। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঢাকা-৭ আসনের সার্বিক উন্নয়নে জনগণকে পাশে নিয়ে আগামী দিনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ মামুন। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ ও মানবিক উদ্যোগ। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। আরো উপস্থিত ছিলেন যুবদলের বংশাল থানার সভাপতি মোহাম্মদ সেন্টু, ৩৫ নম্বর ওয়ার্ডের বর্তমান যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আরবান এন্ড সিভিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ নাসিরউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ আরবান এন্ড সিভিল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনটি অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু জাফর শিকারী জুয়েল। দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী, সমাজকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শীত মৌসুম জুড়ে আরও মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102