সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বক্তাবলী ও আলীরটেকবাসীর যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে এ দু’টি ইউনিয়ন ও মডেল ইউনিয়নে পরিনত হবে -মুফতি ইসমাইল সিরাজী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ ১৩ জানুয়ারী ২০২৬, নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন আলীরটেক ইউনিয়নবাসীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী।

উক্ত মতবিনিময়ে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বাসিন্দারা উন্নয়নের দিক থেকে অনেকটাই অবহেলিত, তাদের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নতি না হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায় হলো এ দু’টি ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি না হওয়া। বুড়িগঙ্গা নদীর ওপারে হওয়ায় যাতায়াত ব্যবস্থায় তারা সবসময় অবহেলিত। শুধু তাই না বরং আইনশৃঙ্খলার ক্ষেত্রে তাদের এলাকা থেকে থানা বা প্রশাসনিক কাজে ও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আর এ সকল সমস্যা গুলো দেখতে চাইনা। এই দুই ইউনিয়নে যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে হলে একটি ব্রিজ অত্যন্ত প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা আজ আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাদের সমস্যার কথা গুলো জানতে এসেছি আমরা কথা বা আশ্বাস দিচ্ছিনা বরং আমি নির্বাচিত হলে একটি ব্রিজ করার জন্য যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা ই করবো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102