সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সুরুজ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

মোঃ সুরুজ আলী, রাজশাহী :

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানিবাজারে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা একটি আদর্শ ও অধিকারভিত্তিক সংগঠন। সংগঠনকে গতিশীল করতে হলে সকল ইউনিটকে সক্রিয় রাখতে হবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন। তিনি বলেন, “রাজশাহী অঞ্চলে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে জেলা ও মহানগর কমিটিকে একসঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতিই সংগঠনের শক্তি।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যের আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা সম্ভব।”

জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত সভা, প্রশিক্ষণ ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এসময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল। তিনি বলেন,“মহানগর কমিটি সবসময় জেলা ও বিভাগীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণই আমাদের অগ্রাধিকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান,প্রচার সম্পাদক মিশাল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক হাসান মৃধা, ওমর আলী, মোঃ মাজেদুল হকসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102