সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ডিসেম্বর-২০২৫ মাসে ১৫৫ কোটি ৫৯ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি’

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা :১২ জানুয়ারি ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫৫ কোটি ৫৯ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-২ কেজি ০৬৩.৩৮ গ্রাম স্বর্ণ, ১৪,৮৮৩টি শাড়ী, ২৬,১০০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৬,৫২০টি তৈরী পোশাক, ৯,৮৮৩ মিটার থান কাপড়, ৪,৪৩,৬৪৬টি কসমেটিক্স সামগ্রী, ১৬,৯৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৩,৮৬,৮৮২টি আতশবাজি, ১১,১১৯ ঘনফুট কাঠ, ৪,৬৩৯ কেজি চা পাতা, ১০,০৯৯ কেজি সুপারি, ২৩,১৩০ কেজি কয়লা, ৭০৮ ঘনফুট পাথর, ১৭৬ ঘনফুট বালু, ৪,৬৩৬টি প্লাস্টিক/ইলেঃ সামগ্রী, ১৯১টি মোবাইল, ১,৫৩২টি মোবাইল ডিসপ্লে, ১৬,৪৭৩টি চশমা, ৩৪,২৮১ কেজি জিরা, ৪,৭৮৭ কেজি চিনি, ১,০৩,৩২৬ কেজি পিয়াজ, ৬,০৬০ কেজি রসুন, ১,৯০৫ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৬,৫৭৫ কেজি সার, ৬১৫ প্যাকেট কীটনাশক, ৩১১ লিটার ডিজেল, ২,২৬,১১১ পিস চকোলেট, ৮৬৫টি গরু/মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/মহেন্দ্র, ১টি ট্রাক্টর, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২টি ট্রলি, ৬৯টি নৌকা, ২৫টি সিএনজি/ইজিবাইক, ৫৩টি মোটরসাইকেল এবং ৩৯টি বাইসাইকেল/ভ্যান।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-১২টি বিদেশী/দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ৩টি হ্যান্ড গ্রেনেড, ১৬টি ম্যাগাজিন, ৩৩৬ রাউন্ড গোলাবারুদ, ১টি মর্টার সেল, ১৭কেজি গান পাউডার এবং ৬টি অন্যান্য অস্ত্র।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯,১১,৯৮২পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৪ গ্রাম হেরোইন, ২,১০১ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৪৩৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮,৯৯৯ বোতল বিদেশী মদ, ২৭২.৫ লিটার বাংলা মদ, ১,২০৭ বোতল ক্যান বিয়ার, ১,৭৯৪ কেজি গাঁজা, ২,৩২,২৬৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩২,২১০টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,২১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০,৮৪৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১১,৬৯৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫ বোতল, এলএসডি এবং ৬,৮১,২৪৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৪ জন বাংলাদেশী নাগরিক, ১৫ জন ভারতীয় নাগরিক ও ২৭৬ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102