সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ও বিজিএমইএ এর e-UD পদ্ধতির মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করল এনবিআর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগপোযোগী করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে ১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ হতে বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত e-UD এর সাথে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এর আন্তঃসংযোগ স্থাপন করেছে এনবিআর। উল্লেখ্য, আন্তঃসংযোগের পূর্বে UD যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন ও বিজিএমইএর সিস্টেমের উপর নির্ভরশীলতা থাকায় বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় খালাস প্রক্রিয়া বিলম্বের পাশপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নানাবিধ চ্যালেঞ্জ বিদ্যমান ছিল।

উক্ত উদ্যোগ বাস্তবায়নের ফলে-

– UD যাচাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে;
– কাগজপত্রের ওপর নির্ভরতা হ্রাস পাবে;
– রাজস্ব সুরক্ষা ও ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে;
– আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে;
– বণ্ড ব্যবস্থাপনা যুগোপযোগী হবে।

ইন্টিগ্রেশনের পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে e-UD write-off সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড এবং বিজিএমইএ-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রম Paperless Customs ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102