সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬, রবিবার

আজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শনে যান। এ সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বিএফডিসি-র ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিএফডিসির বিভিন্ন কার্যক্রম ও বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা– ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও, এডিটিং ল্যাব উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কেও তাঁকে অবহিত করেন এবং সাম্প্রতিক সময়ে গৃহীত বেশকিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানান।

উপদেষ্টা পরিদর্শন শেষে বিএফডিসির পরিকল্পনাসমূহ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন। তিনি চলমান অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপদেষ্টা Online Schedule Management System of BFDC উদ্বোধন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102