সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

গণভোটে ‘না’ দেয়ার সুযোগ নেই মির্জা ফখরুল ইসলাম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনমতের প্রতিফলন ঘটা অত্যন্ত জরুরি। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। ফখরুল স্পষ্ট করে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এসব প্রস্তাবে ‘না’ বলার কোনো সুযোগ নেই।

তিনি উল্লেখ করেন, বর্তমানে যে সংস্কারগুলোর ওপর গণভোট হচ্ছে, সেগুলো বিএনপি অনেক আগেই ২০১৬ ও ২০২৩ সালে ‘৩১ দফা’র মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে জনগণের রায়ই চূড়ান্ত বলে তিনি মনে করেন। তবে সারা দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি তীব্র নিন্দা জানান। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের সহিংসতা রোধে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102