সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বাড়ি কিনতে ঋণের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক, দেওয়া হবে সর্বোচ্চ ৪ কোটি টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তি : মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ সীমা বাড়ানো হয়।

বাড়ি কেনার জন্য ঋণের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ভালো মানের ব্যাংক কোনো গ্রাহককে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত হোম লোন বা গৃহঋণ দিতে পারবে। এতদিন হাউজ ফাইন্যান্সের জন্য সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ দেওয়া যেত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ সীমা বাড়ানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যাংকে হাউজ ফাইন্যান্স খাতে খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৫ শতাংশ, সেসব ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। এ ক্ষেত্রে ঋণের অনুপাত আগের মতোই ৭০:৩০ থাকবে। অর্থাৎ, কোনো ফ্ল্যাটের দাম ১ কোটি টাকা হলে গ্রাহক সর্বোচ্চ ৭০ লাখ টাকা হোম লোন পাবেন।

যেসব ব্যাংকের হাউজ ফাইন্যান্স খাতে খেলাপি ঋণের হার ৫ শতাংশের বেশি এবং সর্বোচ্চ ১০ শতাংশ, তারা সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। আর যেসব ব্যাংকে এ খাতে খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, তারা আগের মতোই সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ বিতরণ করতে পারবে।

সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার ঋণের সীমা ২ কোটি টাকা থেকে ৪ কোটি টাকায় বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘ঋণের অনুপাত যদি ৭০:৩০-এর পরিবর্তে ৮০:২০ করা হতো, তাহলে এটি আরও সহায়ক হতো।’

তিনি আরও বলেন, ‘৪ কোটি টাকার ঋণে ৭০:৩০ অনুপাত বহাল থাকলে গ্রাহককে ১ কোটি ২০ লাখ টাকা নিজস্ব অর্থ হিসেবে যোগান দিতে হবে, যা অনেকের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।’ তার মতে, ‘এই সার্কুলার ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক এবং আগের ব্যবস্থার তুলনায় উন্নত বলা যায়।’

একটি বেসরকারি ব্যাংকের একজন ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ব্যাংক বীমা অর্থ নিউজকে বলেন, ‘২০১৯ সালে হাউজ ফাইন্যান্সের ঋণসীমা ১ কোটি ২০ লাখ টাকা থেকে ২ কোটি টাকায় বাড়ানো হয়েছিল। এবার বাংলাদেশ ব্যাংক তা সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত করেছে। মূল্যস্ফীতির কারণে বর্তমানে ফ্ল্যাটের দাম বাড়ছে। সে কারণে গ্রাহকরাও বেশি পরিমাণ ঋণ নিতে আগ্রহী।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102