সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ পৃথকভাবে এই ঘোষণা দেন। এদিন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। সেখানে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ বলে নিশ্চিত করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকায় বগুড়া-৬ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে বগুড়ার ৭টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন তিনটি আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, ওই তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102