সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ডা. মো. শফিকুর রহমানের দাখিলকৃত সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৫ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জনের আবেদন বৈধ হয়েছে, ৩ জনেরটি বাতিল করা হয়েছে এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

যাচাই-বাছাই শেষে ডা. শফিকুর রহমান ও শফিকুল ইসলাম ছাড়াও এই আসনে আরও যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম। অন্যদিকে, প্রয়োজনীয় তথ্য ও দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শামসুল হকের মামলার তথ্য যাচাইয়ের জন্য তার সিদ্ধান্তটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে। একই দিন ঢাকা-১৩ আসনের যাচাই-বাছাইও সম্পন্ন হয়। সেখানে বিএনপি প্রার্থীসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনেরটি বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করা হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102