সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

Customs Bond Management System (CBMS) সফটওয়্যার এর মাধ্যমে Utilization Permission (UP) সংক্রান্ত শতভাগ অনলাইন সেবা প্রদানের যাত্রায় প্রবেশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

০১ জানুয়ারি, ২০২৬ খ্রি. তারিখ থেকে Utilization Permission (UP) ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে CBMS সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করে ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ড একটি পরিপত্র জারি করে। সেই অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ০৩ (তিন) টি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সকল UP অনলাইনে জারী করা হচ্ছে। এর ফলে আজ থেকে ম্যানুয়ালি UP এর আবেদন গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া বন্ধ হলো।

উল্লেখ্য, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে সকল সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে গত ০১ জানুয়ারি, ২০২৫ তারিখ হতে জাতীয় রাজস্ব বোর্ড CBMS নামক স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করে। উক্ত সফটওয়্যার ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে UP গ্রহণ করতে পারছে। অনলাইনে UP গ্রহণের ফলে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানসমূহকে আর কাগজভিত্তিক আবেদন করা বা সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা দূর হলো। CBMS একটি আধুনিক, স্বয়ংক্রিয় ও প্রযুক্তি নির্ভর সফটওয়্যার সিস্টেম, যার মাধ্যমে UP সংক্রান্ত আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, অনুমোদন কার্যক্রম সম্পূর্ণ অনলাইনভিত্তিতে সম্পন্ন হচ্ছে।

CBMS সফটওয়্যার ব্যবহারের ফলে—
-ইউটিলাইজেশন পারমিশন সংক্রান্ত সেবা প্রদানে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
-বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি ডকুমেন্ট জমা দেওয়ার জটিলতা বন্ধ হবে অর্থাৎ ব্যক্তিনির্ভর হস্তক্ষেপ কমে আসবে;
-আবেদন প্রক্রিয়া সহজ, ব্যয় সাশ্রয়ী ও ব্যবসা-বান্ধব হবে;
-কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ, নজরদারি ও অডিট কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে;
-বন্ড সংক্রান্ত বিভিন্ন মামলা ও বিবাদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে, CBMS সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে UP সংক্রান্ত সেবা প্রদানের ফলে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ রপ্তানিমুখী শিল্পখাত অধিকতর সুবিধা লাভ করবে এবং সামগ্রিকভাবে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে ও অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করবে। কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবে পর্যায়ক্রমে বন্ড সংশ্লিষ্ট সকল সেবা পূর্ণ অটোমেশন এর আওতায় আনার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102