সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

খালেদা জিয়ার জানাজায় অংশনেন সাবেক এপিএস মতিন খান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানাজার নামাজে তিনি শ্রদ্ধার সঙ্গে অংশ নেন। জানাজার নামাজ শেষে ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান আবেগাপ্লুত কণ্ঠে বলেন,“ম্যাডামের জানাজায় মানুষের এই অগণিত উপস্থিতিই প্রমাণ করে তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের জননী ও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ছিলেন। তাঁর মতো নেত্রীর শূন্যতা জাতীয় রাজনীতিতে কখনোই পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই গভীর শোক সহ্য করার তৌফিক দান করেন।”
এদিকে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে, যা জাতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান ও জনপ্রিয়তার প্রতিফলন বলে মন্তব্য করেন উপস্থিতরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102