সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজায় উপস্থিত থাকবেন। বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইনশৃঙ্খলা সমন্বয়সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শফিকুল আলম বলেন, ‘কাল বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন এবং পুরো প্রস্তুতি কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে একটি সামগ্রিক আলোচনা করা হয়েছে। বৈঠকে জোর দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সমন্বয় করে সব কাজ সম্পন্ন করার ওপর।’

তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে নেওয়া, জানাজা ও দাফনের প্রতিটি ধাপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে। বেগম জিয়ার জানাজা ও দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন কর্মকর্তাও জানাজায় অংশ নেবেন। খালেদা জিয়ার মুত্যুতে আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি তাঁর মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102