সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে Postal Vote BD অ্যাপে পোস্টাল ভোটার নিবন্ধন-সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধনকারী পোস্টাল ভোটার ছিল ৯ লক্ষ ৫১ হাজার ৮০৮ জন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৭৭ হাজার ৫৮৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।

বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লক্ষ ১ হাজার ৭১ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৪৬ হাজার ৮০০ জন, আনসার ও ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার ৩ হাজার ৬৭৫ জন।

উল্লেখ্য, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া আগামী বুধবার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102