সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

কুলেন্দু শেখর দাস
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি দল জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির একটি টহলদল সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব ডেটোনেটর উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় এই ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারাগাঁও সীমান্তে তাল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে বলে জানিয়েছেন বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৬.১২.২৫

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102