সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হাদির বোন মাসুমা ঢাকা-৮ আসনে প্রার্থী হতে ইচ্ছুক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন।

মাসুমা হাদির স্বামী আমির হোসেন জানান, ঢাকা-৮ আসন ও ঝালকাঠি নলছিটির সাধারণ জনগণের দাবি ওসমান হাদির পরিবার থেকে যেন একজন নির্বাচনে আসেন। আমরা তাদের দাবিকে সম্মান জানাই।

কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সব সদস্য ও ইনকিলাব মঞ্চের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

তাহেরির ওয়াজ মাহফিল বন্ধ, স্থানীয়দের মাঝে ক্ষোভ। এদিকে শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান হাদির নিজ জেলা ঝালকাঠির সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।
আন্দোলনকারীদের দাবি, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানো হোক। তাদের মতে, মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখার যোগ্য ব্যক্তি।

গতকাল বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ থেকে একজন যোগ্য, নির্ভীক ও জনসম্পৃক্ত প্রতিনিধি সংসদে যাক। শহীদ হাদির পরিবারের একজন সদস্য হিসেবে মাসুমা হাদি জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102