সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সুপারিশ বাস্তবায়ন নিয়েও শঙ্কা, পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২২ ডিসেম্বর, ২০২৫

পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর ও সুযোগ-সুবিধা বাড়াতে গত জুলাইয়ে জাতীয় পে কমিশন গঠন করে সরকার। ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো নবম পে স্কেল নিয়ে কমিশনের সুপারিশ জমা পড়েনি। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রথমদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিলেও গত ৯ নভেম্বর তিনি বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে কর্মচারী নেতারা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আল্টিমেটাম দিলেও তা বাস্তবায়ন হয়নি।

কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের প্রস্তাব বিশ্লেষণ করে গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় কমিশনের খসড়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কিছু বিষয়ে সংশোধনী এনে আবারও বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সুপারিশ চূড়ান্ত করার আগে অন্তত আরও তিনটি সভা হতে পারে বলে জানা গেছে। কমিশনের সুপারিশ আগামী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ফলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা হলেও তা যাচাই-বাছাই করে নতুন পে স্কেল কার্যকরের মতো পর্যাপ্ত সময় সরকারের হাতে থাকবে না। এ অবস্থায় বর্তমান সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়; এর সঙ্গে অনেক বিষয় জড়িত। স্বল্প সময়ের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে এই সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচিত সরকার এলেও দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কম। বর্তমান ও পরবর্তী উভয় সরকারকেই আর্থিক সংকট ও বাজেট ঘাটতির চাপে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, আর্থিক সক্ষমতা না থাকায় অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ঝুঁকি নিচ্ছে না। নির্বাচিত সরকার এলেও আগে অর্থনীতি চাঙ্গা করা বড় চ্যালেঞ্জ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যয় ও ঋণের সুদের চাপ বিবেচনায় নিলে নতুন পে স্কেল বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। পরবর্তী সরকারের জন্যও এটি সহজ হবে না।

এদিকে সাম্প্রতিক আন্দোলন দমন ও সরকারি সিদ্ধান্তের কারণে পে স্কেলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতারা আপাতত আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পথে হাঁটছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, সব দাবি আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হয় না; পে স্কেলের দাবিতে আলোচনার পথেই তারা এগোতে চান।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ওয়ারেছ আলী বলেন, চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই কর্মসূচি দেওয়া হবে। বিধিমালাবহির্ভূত কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না। সব মিলিয়ে, নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা থাকলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102