শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২১ ডিসেম্বর, ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রচার’ হয়েছে বলে ভারত যে মন্তব্য করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিল্লির ঘটনায় ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিলো।

বিবৃতিতে বলা হ‌য়েছে, গত (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটা অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটিকে ‘বিভ্রান্তিকর প্রচার’ (ভারতের বক্তব্য) হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের বাংলাদেশ হাইকমিশনের ঠিক বাইরে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল, এই বিক্ষোভ সম্পর্কে হাইকমিশনকে আগাম তথ্যও দেওয়া হয়নি, ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতিশ্রুতির কথা আমরা উল্লেখ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিকের ওপর বিচ্ছিন্ন হামলাকে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি, কেননা যুবককে পুড়িয়ে মারার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের আন্তঃসম্প্রদায় অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো, বাংলাদেশ বিশ্বাস করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এ অঞ্চলের সব সরকারের দায়িত্ব।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102