শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস-২০২৫

মো: নুরুল ইসলাম সুজন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। পতাকা উত্তোলন শেষে হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়

অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর প্রবাসী শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।

হাইকমিশনার তার বক্তৃতায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বিজয় দিবসকে আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ও জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসীদের ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন। তিনি ৭১ ও ২৪-এর শহীদ ও বীর যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

হাইকমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেয়ার জন্য মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং দ্রুত নিবন্ধনে সহায়তার জন্য প্রবাসীদের সকল পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ও ২০২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সবশেষে অতিথিরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102