সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সরাইল অভিযানে ১৪৭ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী এক সফল অভিযানে ১৬০ পিস ইয়াবা ও মোবাইল সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই অভিযানে স্থানীয় কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রবিবার (১৪ই ডিসেম্বর ২০২৫ইং) বিকাল ৪ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের পি.বি.সি ইটভাটা এলাকায় মাদক বিক্রয় কারীকে কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ নিজাম উদ্দিন (৩০) ১৪৭ পিছ ইয়াবা একটি মোবাইলসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। নিজাম উদ্দিন পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।

আটকের পর কালিকোচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনী কে জানান,তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মাদক বিক্রেকারী মোঃ নিজাম উদ্দিনকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে মাদক বিক্রয়কারীকে সরাইল থানার এসআই আবুল কালামের হাতে সোপর্দ করা হয় এবং মামলা প্রক্রিয়াদিন আছে।

এই সফল অভিযানে স্থানীয় কালীকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাহসী ও সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক এবং ভবিষ্যতে মাদকবিরোধী কার্যক্রমে আরও অনেককে উৎসাহিত করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102