সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজি‌পি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর কথা ব্জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। যারা আসন্ন নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়, তারাই এ হামলা করেছে বলে অভিমত তার।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান আইজিপি। নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে— এমন ধারণার কথা জানিয়ে তিনি ব‌লেন, হাদি হত্যাচেষ্টার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা এ মুহূর্তে বলছি না; আমরা কাজ করছি এবং বিফল হব না।

হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করে ফেলেছে পুলিশ: ডিএমপি কমিশনার আইজিপি মো. বাহারুল আলম বলেন, এটা ওরাই করেছে যারা নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়। যারা চায় নির্বাচন না হোক ইত্যাদি ইত্যাদি… এটাকে আমরা সিরিয়াসলি দেখছি।

সেইসঙ্গে এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য করে আইজিপি বলেন, দেখেন, একটা যুদ্ধ হচ্ছে হামলাকারী এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করা। এটা আমরা অবশ্যই করব। আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। শুক্রবার রাত থেকে সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।

এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষ‌য়ে মো. বাহারুল আলম বলেন, অবশ্যই আমরা বাড়তি নিরাপত্তা দেব। আমরা যাদের ভালনারেবল মনে করছি, তাদের আমরা নিরাপত্তা দেব।

নিরাপত্তাটা কীভাবে দেওয়া হবে এ বিষ‌য়ে আইজিপি বলেন, দেখেন, আমাদের কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত ২০-৫০ বছর ধরে যে প্রক্রিয়ায় চলছে, এখনও সেই প্রক্রিয়াতেই হবে। তাদের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকবে, এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে, তার কী কী ভালনেরাবিলিটি আছে গোয়েন্দা সংস্থাগুলো তা নির্ধারণ করে, এরপর তারে অ্যালার্ট করে। তাদের অ্যালার্ট করে, এই জায়গায় কি ওই জায়গায় যাবেন না, ইত্যাদি আর কি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102