সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

রানীশংকৈলে যথাযোগ্য মর্যাদার সাথে রোকেয়া দিবস পালিত

মো: শাহেদ খান
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ শাহেদ খান, ঠাকুরগাঁও (রাণীশংকৈল) প্রতিনিধি :

রানীশংকৈল: কন্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীশংকৈলে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খাদিজা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াতের মিজানুর রহমান, রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, শিক্ষিকা মেহবুবা আক্তার, আনার কলি প্রমুখ।

এ সময় নারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সমাধানের লক্ষে আলোচনা করা হয় এবং বিশেষ অবদান রাখায় অদম্য ৫ জন নারীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102