সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মেহেরপুরে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাদ আহম্মদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাদ আহাম্মদ, মেহেরপুর :

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে এক মতবিনিময় সভা মংগলবার সকাল দশটার দিকে মেহেরপুর সদর উপজেলার মোমিন পুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। মোমিন পুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব নগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব নগর ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইনজামামুল হক, ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমি সুপার ভাইজার আনারুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন মউকএর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। আরো বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী মিথিলা ও সাবেক শিক্ষক হাজী আজগর আলী মাষ্টার। সভায় মেহেরপুরে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102