সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আসামী হুমায়ুন কে র‍্যাবের যৌথ অভিযানে আটকের পর জেল হাজতে প্রেরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

সিলেট থেকে: সিলেটের গেয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামী পলাতক হুমায়ুন আহমদকে ঢাকার বংশাল থানাধীন এলাকা থেকে র‍্যাব ৯ ও ১০ এর যৌথ অভিযানে আটক করা হয়। আটক হুমায়ুন আহমদ চৈলাখেল অষ্টমখন্ড গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানা যায়, সে মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি পরিচয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। হুমায়ুনের বড় ছেলে সানোয়ার হোসাইন নিষিদ্ধ সংগঠন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। জানা যায়, গত সোমবার (১৭মার্চ) রাত ১১ টার দিকে হুমায়ুন ও তার ৩ ছেলেসহ ১৫/২০ জন সন্ত্রাসী মিলে বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী, শাকিল আহমেদ ও নাঈম আহমেদ কে জাফলং ব্রিজের মুখে মোটর সাইকেল গতিরোধ করে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্বক আহত করে।

এসময় সাংবাদিক সালমানের ব্যবহৃত মোটর সাইকেল ও দুলাল হোসেন রাজুর দুই টি মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, একটি ওয়ারলেস মাইক্রোফোন ও পকেটে থাকা নগদ ১লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়, হুমায়ুন আহমদ ও তার ৩ ছেলে। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে হুমায়ুন ও তার ছেলেরা পালিয়ে যায়। ঘটনার ৫দিন পর শনিবার রাতে তাকে ঢাকার বংশাল থানার চানখারপুল থেকে আটক করে র‍্যাব। এর আগে হুমায়ুন আহমদ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়।

হুমায়ুনের আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। আজ সোমবার বিকেলে তাকে সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102