সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমের অপবাদে দিনভর নির্যাতন, রাতে মিলল মরদেহ

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে তৃপ্তি রায় (২৩) নামে এক গৃহবধুকে বিচার শালীসে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ কয়েকজনের বিরুদ্ধে। নির্যাতন ও অপমান সইতে না পেরে গাছের ডালে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধু তৃপ্তি রায়। রবিবার সকালে উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ দোপাইল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দক্ষিণ দোপাইল গ্রামের উপেন মাস্টারের ছেলে পবিত্র চন্দ্র রায়ে সাথে একই এলাকার যতিশ চন্দ্র রায়ের স্ত্রী তৃপ্তি রায়ের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এমন গুঞ্জন ছিল। এর জের ধরে গত শনিবার সকালে তৃপ্তি রায়কে বাড়িতে ধরে আনেন পবিত্র রায়ের স্ত্রী কিরণ মালা। এক পর্যায়ে তর্ক বিতর্কের পর ওই গৃহবধুকে মারপিট করে কিরণ মালা ও তার ছেলে চিরঞ্জিৎ রায়। পরে বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমুকে ডেকে নিয়ে পবিত্র রায়ের বাড়িতে শালিস বৈঠক বসানো হয়। শালিস বৈঠকে একই অপবাদ দিয়ে চেয়ারম্যান টেলিনা সরকার হিমু ও ৪নং ওয়ার্ডের ইউ’পি সদস্য মুসলিম উদ্দীন তৃপ্তি রায়কে কয়েকটি চড় থাপ্পর মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমান অপদস্ত করেন। শালিস শেষে তৃপ্তি রায়কে তার স্বামীর বাড়িতে রেখে আসা হলে স্বামী যতিশ চন্দ্র রায় তাকে নিতে অস্বীকার করে। পরে রবিবার সকালে ওই এলাকার নওডাঙ্গা নয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুকুর পাড়ে জাম্বুড়া গাছে ঝুলন্ত মরদেহ দেখনে পান স্থানীয়রা।

নিহতের স্বামী যতিশ চন্দ্র রায় বলেন, আমার স্ত্রীকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে দিনভর নির্যাতন করে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি সুরহা না হওয়া পর্যন্ত আমি আমার স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকার করি। সে হয়তো অপমান অপদপ্ত সইতে না পেয়ে আত্মহত্যা করেছে।

তৃপ্তি রায়ের পিতা শিরেন চন্দ্র রায় বলেন, আমার মেয়েকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে শালিস বৈঠকের নামে দিনভর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। বৈঠক শেষে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আমার জামাই আমাকে সংবাদ দেয়। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছি।

পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান– ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে, তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102