সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আসন্ন নির্বাচন সামনে রেখে মানবতার জোট-এর আত্মপ্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এনে ১৫ টি রাজনৈতিক দলের সমন্বয়ে মানবতার জোট এর আত্মপ্রকাশ

রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণের ভি.আইপি লাউঞ্জে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জোটভুক্ত দল গুলির প্রতিনিধিদের উপস্থিতিতে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এ “মানবতার জোট” ঘোষণা করা হয়।

জোটভুক্ত সকল দলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীরকে আহবায়ক, সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারীকে সদস্য সচিব করা হয়,এবং উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর হাওলাদার কে নির্বাচিত করা হয়

ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ এর চেয়ারম্যান এডভোকেট মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে “মানবতার জোট এর অঙ্গিকার- দেশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সুস্থ ধারার রাজনীতিকে বিকশিত করার লক্ষ্যে, বাংলাদেশী জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন , সকল ধর্মীয় কর্মকাণ্ডে স্বাধীনতা ও নিরাপত্তা বিধান নিশ্চিতকরণে, উদার গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে জনকল্যাণমুখী এই মানবতার জোট গঠন করা হয়েছে।

লেভেল প্লেইং ফিল্ড, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বজায় থাকার নিশ্চয়তা পেলে যেকোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে মানবতার জোট অংশগ্রহণ করবে বলে জানান ২৪-এর গণ-অভ্যুত্থান সমর্থিত এই জোটের নেতৃবৃন্দ। তবে বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে মানবতার জোট মনে করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102