সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় চিড়িয়াখানায় আজ বিকালে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মোঃ শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম পূর্বের ন্যায় চলবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102