সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বালিয়াডাঙ্গীতে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি : জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে (৩ ডিসেম্বর) বুধবার ২০২৫ সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়ন পরিষদ ও বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের উপকারিতা ও অভাবজনিত লক্ষণ, ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় মোট ৩২৪ জন কিষানীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রতি কিষাণীকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হয়েছে। অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, রিঅ্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবীর, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) কৃষিবিদ রবিউল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বালিয়াডাঙ্গী এর প্রজেক্ট অফিসার মসনুজ পারভেজ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102