সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী বাগেরহাট থেকে গ্রেফতার

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি-:

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামী আলম মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম মন্ডল পবহাটি গ্রামের মৃত কাজেম মন্ডলের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ঝিনাইদহ শহরের পবহাটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামী আলম মন্ডল বাগেরহাট জেলায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযান আলমের এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আলম মন্ডলকে সদর থানায় সোপর্দ করা হয়।

গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সাথে আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার দুপুরে আলম মন্ডলের ছেলে সৌরভ সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102