সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কঠোর হুঁশিয়ারি

মো: সুরুজ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :

রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আটকে রাখা, অশ্রাব্য গালিগালাজ, সংবাদ সংগ্রহে বাধা এবং হেনস্তার হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সদ্য ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকে আয়োজিত সংবাদ সম্মেলনে হঠাৎ শোয়েব ও মেহেদীসহ কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তারা সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকিও দেন। এ ঘটনায় উপস্থিত সংবাদকর্মীরা চরম অপমান ও আতঙ্কের মুখে পড়েন।

ঘটনার পর সোমবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু স্বাক্ষরিত এক কঠোর নিন্দা বিবৃতিতে বলা হয়— স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের আচরণ সরাসরি আঘাত এবং গণমাধ্যমের প্রতি প্রকাশ্য হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা “ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ” এবং নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম চর্চার ক্ষেত্রে বড় বাধা।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন— সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে কোনো আপস নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

এছাড়া তারা অবিলম্বে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য এনসিপি নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102