সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বর্জ্যমুক্ত ও দূষণহীন শহর গড়তে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান —পরিবেশ উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে নিয়মিত অভিযান চালাতে হবে। বাজার, মার্কেট ও ফুটপাত এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে সচেতনতা বাড়ানো এবং কঠোর নজরদারি প্রয়োজন। তিনি জানান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে জনগণকে অভ্যাস পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)–এ সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শব্দদূষণ শহরের মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দনিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি কর্পোরেশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন। তিনি বলেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াবে এবং নগরসেবা আরও উন্নত হবে।

অনুষ্ঠানে এনআইএলজি’র মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূম; স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো: কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102