সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপের স্মরণে নাগরিক শোকসভা

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

অভিজিৎ দাস, নিজস্ব প্রতিনিধি:

নাগরিক শোকসভায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) সকাল এগারোটায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আমিনুল ইসলাম গোলাপ স্মরণে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা আয়োজন কমিটির আহবায়ক সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মিহির ঘোষ। শোকসভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত গোলাপের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অধ্যাপক জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, শ্রমিক নেতা মমতাজুর রহমান বাবু, প্রগতি লেখক সংঘের সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফরোজা বেগম লুপু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাবেক পৌর মেয়র শামসুল আলম, বাসদ (মার্কসবাদী) নেতা আহসানুল হাবীব সাঈদ, সিপিবির মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদের জিয়াউল হক জনি, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মৃণালকান্তি বর্মণ, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, নাগরিক অধিকার পরিষদের রেজাউল করিম রেজা, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আব্দুল মতিন মোল্লাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আমিনুল ইসলাম গোলাপ ছিলেন গাইবান্ধার এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব, যার অবদান সমাজে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আকতার। শোকসংগীত পরিবেশন করেন সোমা সেন এবং নিবেদিত কবিতা পাঠ করেন গৌতমাশীষ গুহ সরকার।

এর আগে আমিনুল ইসলাম গোলাপের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবি, বাসদ (মার্কসবাদী), ওয়ার্কার্স পার্টি, জাসদ, প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা প্রেসক্লাব, উদীচী, জনতা লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, বাসদ, কর্মজীবী নারী, নারী মঞ্চ সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাইবান্ধার প্রবীণ রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ (৭৯) মারা গেছেন। বুধবার (২২ অক্টোবর)২০২৫ দুপুর ২টায় চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসা শুরুর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ছিলেন। তিনি গাইবান্ধা নাগরিক কমিটির আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102