সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

স্বচ্ছতা ছাড়া আর্থিক প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না: পপুলার লাইফের ২৫ বছর পূর্তিতে — আমির খসরু মাহমুদ চৌধুরী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অভ্যন্তরীণ শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতাই আর্থিক প্রতিষ্ঠানের টিকে থাকার প্রধান শর্ত।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য, ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং কোম্পানির এমডি ও সিইও বি. এম. ইউসুফ আলী।

আমির খসরু বলেন, “স্বচ্ছতা শুধু নৈতিকতার প্রশ্ন নয়, এটি টেকসই সফলতার ভিত্তি। যে প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত থাকে, তারা যেকোনো সংকট মোকাবেলায় সক্ষম হয়।”

তিনি জানান, দেশের কিছু বীমা কোম্পানি এখনও সময়মতো দাবি পরিশোধ করতে পারে না, যা খাতটির প্রতি জনআস্থা কমাচ্ছে। এ অবস্থায় রেগুলেটরি সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং মন্ত্রণালয়সহ সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

গত ১৫–১৬ বছরে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স খাতে রাজনৈতিক দলীয় প্রভাবে লুটপাট বৃদ্ধি পেয়েছে এবং বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষায়—“দলীয় বিবেচনায় মালিকানা দেওয়ার ফলে ব্যাংক ও ইন্স্যুরেন্স সেক্টরে লুটপাট হয়েছে। এ কারণে অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট কর্মীরা।”

তিনি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, কর্মচারী, এজেন্ট, রেগুলেটর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়—সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, গত ২৫ বছরে পপুলার লাইফ গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সিইও বি. এম. ইউসুফ আলী জানান, প্রতিষ্ঠানটি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং বহু বছর ধরে ক্রেডিট রেটিংয়ে ‘ট্রিপল এ’ অবস্থান বজায় রেখেছে।

অনুষ্ঠানে কোম্পানির নতুন নাম “পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি” ঘোষণা করা হয়। ‘প্রেরণা’ শিরোনামে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়, যেখানে প্রতিষ্ঠানের ২৫ বছরের যাত্রাপথ তুলে ধরা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102