রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা”

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : 

সিলেটের গোয়াইনঘাটে বাংলা টিভির প্রতিনিধি মো.দুলাল হোসেন রাজুসহ চার গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি গোয়াইনঘাট থানা পুলিশ।

জানাগেছে গত ১৭ মার্চ গোয়াইনঘাট উপজেলায় সংবাদ সংগ্রহ শেষে বাংলা টিভির প্রতিনিধি, মো.দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির প্রতিনিধি সালমান শাহ, আনন্দ টিভির প্রতিনিধি, মো.ইব্রাহিম আলী, জয় টিভির প্রতিনিধি মো.শাকিল আহমদ ও চ্যানেল এ ওয়ান’র প্রতিনিধি নাইম আহমদ গোয়াইনঘাট থানা থেকে দুইটি মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাত ১১টার সময় জাফলং ব্রীজ সংলগ্ন বাজারে আসা মাত্র সন্ত্রাসী হুমায়ুন’র নের্তৃত্বে ছাত্রলীগ নেতা সানোয়ার, সালাউদ্দিন, সুফিয়ানসহ অঞ্জাতনামা আরো ১৫/২০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে নগদ অর্থ, মোটরসাইকেল, ক্যামেরা, ওয়ারলেস মাইক্রুফোনবুম্ব, মোবাইলসেটসহ অন্যান্য ডিভাইস সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা হামলায় আহত গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর সাংবাদিক দুলাল হোসেন রাজু’র মস্তিস্কে রক্তক্ষরনে অবস্থা আশংখ্যাজনক হওয়ায় চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন রাজু’র সমস্ত শরীরে ভারী অস্ত্রের আঘাতের চিহ ও মাথার ডান পাশে দায়ের কোপের মারাত্মক জখম ও রক্তক্ষরণের কারণে ভালো হতে অনেক সময় লাগবে তবে তার সিটিস্ক্রীন হয়েছে রিপোট পেলে সঠিক বলা যাবে।অন্যান্য গণমাধ্যমকর্মীরা চিকিৎসা শেষে সুস্থ রয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক দুলাল হোসেন রাজুর ভাই মো.আকবর হোসেন, বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন, এতে ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের কথিত সাংবাদিক হুমায়ুন আহমদ এবং তার ৩ ছেলে সানোয়ার হোসেন, সালা উদ্দিন ও সুফিয়ান আহমদকে মামলায় আসামী করা হয়েছে। এছাড়া অঞ্জাতনামা আসামী হিসাবে আছেন আরো ১৫ থেকে ২০ জন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফাফেল আহমদ জানান, সাংবাদিকদের উপর হামলা ও ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, ক্যামেরা, ওয়ারলেস মাইক্রুফোন, মোবাইলসেট উদ্ধারসহ জড়িতদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। মূলত হুমায়ুন ও তার ছেলে ছাত্রলীগক্যাডার সানোয়ার পূর্ব জাফলংয়ের ডিভিল হান্টের তালিকায় ৫৭/৫৮ রয়েছে।

এই ডিভিলদের ধরতে র‌্যাব ও ডিবি পুলিশ, কাজ করছে। তবে সাংবাদিক হামলার চার দিন অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে না পারায় জনমনেনানা প্রশ্নের সৃষ্ঠি হচ্ছে। মূর্খ চাদাবাজ হুমায়ুন কে দ্রত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের প্রিন্ট ও। ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নের্তৃবৃন্দরা।

বার্তা প্রেরক,
মো:শাকিল আহমদ

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102