সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা,২১ নভেম্বর ২০২৫ :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।

এ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) উইন্ডি ট্যারেস, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ডিসেম্বর) এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মমতাজ আহমেদ এনডিসি।
এবারের প্রতিপাদ্য :
‘ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ‘ UNiTe to End Digital Violence Against All Women and Girls.

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর /সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র‍্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে টোলফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, কুইক রেসপন্স টিম (০১৭১৩৬৫৯৫৭৩ ও ০১৭১৩৬৫৯৫৭৪) সম্পর্কিত প্রচার-প্রচারণা, বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণের নিমিত্ত প্রয়োজনীয় ক্ষেত্র ও সূচক নির্ধারণসহ তথ্য-উপাত্ত চিহ্নিতকরণ/সংগ্রহের লক্ষ্যে গোলটেবিল বৈঠক/কর্মশালার আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সংক্রান্ত সচেতনামূলক প্রচার-প্রচারণা, র‍্যালি, উঠান বৈঠক, ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে মানসিকতা পরিবর্তন, সাইবার সহিংসতা প্রতিরোধ, মনোসামাজিক কাউন্সেলিং, আইনি সহায়তা, শীর্ষক সভা/ সেমিনার/ ওয়ার্কশের আয়োজনে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ কর্তৃক তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী কার্যক্রম গ্রহণে ব্যবস্থা নেওয়া হয়েছে । এছাড়াও ১৬ দিনব্যাপী এই সমৃদ্ধ কর্মসূচি অন্যান্য মন্ত্রণালয় ও তাদের আওতাধীন বিভাগ ও দপ্তরসংস্থা/অধিদপ্তর /পরিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক স্ব স্ব কর্মসূচী প্রনয়ণপূর্বক পালন করবে। একইসাথে এ’মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুধিসমাজ, জিও ও এনজিও স্ব স্ব উদ্যোগে ১৬ দিনব্যাপী
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ একাধিক কর্মসূচি পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102