সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পাতা’ সোহেলের নির্দেশে পল্লবীতে যুবদল নেতাকে হত্যা, গ্রেফতার-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৯ নভেম্বর ২০২৫,

পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ফোর স্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব, মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি দল।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম এ তথ্য জানান,
কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা, হত্যার পর শুটারদের অর্থের যোগানও দিয়েছেন পাতা সোহেল, পুলিশের হাতে গ্রেফতার শুটার জনিকে নগদ ৩০ হাজার টাকাও দেন তিনি।

হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের কারণে কিবরিয়াকে হত্যা করা হয়, পাতা সোহেল কার নির্দেশে কিবরিয়াকে হত্যা করেছে তার তদন্ত চলছে।

র‍্যাব আরও জানায়, আগস্টের পর যুবদল নেতা কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে যান, সেইসাথে তিনি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন, এর জেরেই ঘটে এই হত্যাকাণ্ড।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102