সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জলঢাকা পল্লী বিদ্যু অফিসে জাতীয় পতাকা অবমাননা, কর্মকর্তাগণ উদাসীন

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

১৯ নভেম্বর, বুধবার

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পল্লী বিদ্যু অফিসে জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। অফিসের ২য় তলার উপরে বিল্ডিংয়ের একটি পিলারের রডের সাথে যেনতেনভাবে বেঁধে রাখা হয়েছে জাতীয় পতাকা।

আজ বিকাল ৩’০০টার সময় অফিসের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র। এ বিষয়ে অফিসের একজন কর্মচারীকে জিজ্ঞেস করা হলে সে বলে যে- আমরা তো এভাবেই পতাকা বাঁধি, এতে কোনো সমস্যা নাই। বিষয়টি সম্পর্কে জানার জন্য ডিজিএম মেহেদী মাসুদ রানা সাহবের সাথে যোগাযেগের চেষ্টা করা হলে তিনি জানান যে, তিনি অফিসের কাজে বাইরে আছেন। তিনি এ বিষয়ে এজিএম তাপস চন্দ্র পাল এর সাথে কথা বলার পরামর্শ দেন। এজিএম সাহেবকে অনেকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নাই।

অফিসে আগত সেবাগ্রহনকারি যোগেশ চন্দ্র রায় বলেন, আমি যতবার এসেছি ততবারই এখানে জাতীয় পতাকা এভাবেই বিল্ডিংয়ের পিলারে বেঁধে রাখা দেখেছি। বিষয়টি খুবই দুখজনক বলে তিনি জানান। আরেকজন গ্রাহক আব্দুল মাজেদ বলেন, জাতীয় পতাকা পিলারে জড়ো করে বেঁধে রাখা বেআইনি। পল্লী বিদ্যুৎ অফিসের মতো গুরুত্বপুর্ন জায়গায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি এ বিষয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102