সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসম্মেলন সফল করতে প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বিস্তারিত সংবাদ:

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সাংবাদিক মহাসম্মেলন-২০২৫ কে সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নীতি নির্ধারক পরিষদের সম্মানিত সদস্য মুহাম্মদ মনজুর হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি আসন্ন মহাসম্মেলনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার এই মহাসম্মেলনকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার সচিব ও একটি মুখপাত্র পত্রিকা-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম হোসাইন আহমদ। তিনি সভায় উপস্থিত অতিথিদের কাছে “একটি মুখপাত্র” পত্রিকার সাম্প্রতিক সংখ্যাটি তুলে দেন এবং পত্রিকাটির ব্যাপক প্রচার ও পাঠক সম্প্রসারণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোহাম্মদ নাদিম, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, এবং তথ্য প্রযুক্তি সচিব মোঃ নূরনবী সোহেল।

উপস্থিত নেতৃবৃন্দ সবাই সম্মেলনের সফলতা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, জাতীয় সাংবাদিক সংস্থার এই মহাসম্মেলন হবে দেশের সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং গঠনমূলক সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের এক ঐতিহাসিক মঞ্চ।

সভা শেষে প্রধান আলোচক মুহাম্মদ মনজুর হোসেন সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহাসম্মেলন সফল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102