সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

নোয়াখালী জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে নোয়াখালী জেলা যুবশক্তির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুরে আলম মাহমুদ রিপন, সদস্য সচিব হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির তরুণ নেতা শিহাব উদ্দিন মাহি, এবং মুখ্য সংগঠক হয়েছেন মাহমুদুল হাসান রাফি।

মোট ৪১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে নোয়াখালী জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক ভিত্তি আরও সুসংগঠিত হয়েছে।

আহ্বায়ক নুরে আলম মাহমুদ রিপন বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জনগণের অধিকারের জন্য রাজপথে থাকব। তরুণ প্রজন্মই পারে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে— এই কমিটি হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের অগ্রভাগ।”

সদস্য সচিব শিহাব উদ্দিন মাহি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা আমাদের অনুপ্রেরণা। আমরা শপথ নিচ্ছি, নোয়াখালীতে আর কোনো স্বৈরাচার বা অন্যায় সহ্য করা হবে না। যুবশক্তি হবে জনগণের শক্তির প্রতীক।”

মুখ্য সংগঠক মাহমুদুল হাসান রাফি বলেন, “আমাদের সংগ্রাম কোনো দলীয় লড়াই নয়; এটি ন্যায়, অধিকার ও মানবতার আন্দোলন। তরুণদের মেধা ও সততা দিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।”

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় দিকনির্দেশনায় নোয়াখালী জেলা যুবশক্তি তরুণ প্রজন্মকে সংগঠিত করে ন্যায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

কমিটি অনুমোদনের তারিখ ১১ নভেম্বর ২০২৫।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102