সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মিস ইউনিভার্সের মুকুট জেতার অপেক্ষায় বাংলাদেশের মিথিলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পরই তিনি বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

এরপর গত অক্টোবরের শেষ দিকে দেশের পতাকা হাতে নিয়ে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম।

১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামিল হয়েছেন বাংলাদেশের এই মডেল। মিস ইউনিভার্সের ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট নিয়ে বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে উঠে এসেছেন মিথিলা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।’

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।’

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে।

গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরী কে হবেন, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102